হিমঘরের চৌবাচ্চা থেকে শ্রমিকের দেহ উদ্ধারে চাঞ্চল্য - The News Lion

হিমঘরের চৌবাচ্চা থেকে শ্রমিকের দেহ উদ্ধারে চাঞ্চল্য

 


দি নিউজ লায়নঃ     হিমঘরের চৌবাচ্চা থেকে এক শ্রমিকের দেহ উদ্ধার ঘিরে  খরগ্রামের করালিতলা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। মৃতের নাম সামিরুল মোল্লা(৩৬)। তাঁর বাড়ি ডোমকল থানার কুন্দরিয়া গ্রামে। 


পুলিস  একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন  ওই শ্রমিকের দেহ হিমঘরের চৌবাচ্চার মধ্যে দেখতে পান অন্যান্য শ্রমিকরা। 


তিনি হিমঘরের আলু লোডিংয়ের কাজে সম্প্রতি এসেছিলেন। এক শ্রমিক মিলন সেখ বলেন, সকালে দেহটি চৌবাচ্চার মধ্যে ভাসতে দেখে আমরা আতঙ্কিত হয়ে পড়েছিলাম"। মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিস।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.